বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ১৬:০১| আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৬:৪০
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা জানা যায়নি। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন।

এসপি বলেন, ওসি হারুনকে বেগমগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড় এলাকায় এক নারীর (৩৬) সঙ্গে তার আগের স্বামী দেখা করতে তার বাবার বাড়িতে এসে ঘরে ঢুকেন। বিষয়টি দেখেন স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে ঢুকে পরপুরুষের সঙ্গে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন।

এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন। ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েল জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় বিভিন্ন মহলে বেগমগঞ্জ থানা প্রশাসন ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। ওসির অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে বিভিন্ন মহল থেকে জোর দাবি জানানো হয়।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4