মামলার তদন্তে এমপি পাপুলকে দেশে আনার চেষ্টা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০, ২০:১১| আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২০:১৮
অ- অ+
ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারে এমপি শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে করা মামলার তদন্তের প্রয়োজনে তাকে দেশে ফেরানোর চেষ্টা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এমপি পাপুল ছাড়াও বর্তমান ও সাবেক ২২ জন এমপির বিরুদ্ধেও দুর্নীতির নানা অভিযোগ অনুসন্ধান করছে দর্নীতি বিরোধী সংস্থাটি। এদের মধ্যে ২০ এমপিকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কমিশনার মো. মোজাম্মেল হক খান।

কুয়েতে গ্রেপ্তার স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের পর বুধবার সাংবাদিকদের তিনি একথা বলেন।

অবৈধ সম্পদ অর্জন ও ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের সঙ্গে তাদের মেয়ে ওয়াফা ইসলাম ও পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

কমিশনার মোজাম্মেল বলেন, ‘তদন্ত কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তার প্রয়োজন মনে করলে তাদেরকে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করতে পারেন। এটা একটি চলমান আইনি প্রক্রিয়া।’

মামলার তদন্তে যদি প্রয়োজন মনে হয় তাহলে কুয়েতের কারাগারে থাকা এমপি পাপুলকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলেও জানান দুদক কমিশনার মোজাম্মেল হক।

অনুসন্ধানে থাকা ২২ এমপির বিষয়ে দুদক কমিশনার বলেন, ‘তাদের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। সেটিও যথাসময়ে আমরা রেজাল্ট দিতে পারব।’

দুদক কমিশনার বলেন, ‘আমরা কোনো কাজে থেমে নেই। আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী চেষ্টা করি যে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সম্মুখীন করা হবে। এই ব্যাপারে কোনো বিলম্ব হবে না। শিগগিরই তা করা হবে। তবে টাইম বলা যাবে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে কোনো দল-মত নেই, ব্যক্তির উর্ধ্বে আমরা কাজ করি। আইন আমাদেরকে যেভাবেই নির্দেশ করে সেভাবেই আমরা কাজ করি।’

(ঢাকাটাইমস/১১নভেম্বর/কারই/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ কাবা শরিফের ওপর সরাসরি সূর্য, দেখা যাবে না কোনো ছায়া
ওসমান হাদি হত্যা : সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা