কেমিক্যাল দিয়ে দুধ তৈরি, এক বছরের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ১০:৫৮
অ- অ+

পানি আর কেমিক্যাল দিয়ে দুধ তৈরির দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক দুধ ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে কারাদণ্ড দেন। সেইসাথে জব্দকৃত ২৭০ কেজি নকল দুধ নষ্ট করে দেয়া হয়।

আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার ফুকুরহাটি গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে (৬০) নকল দুধ তৈরির সময় হাতেনাতে আটক করা হয়। তিনি ওই সময় এরারুট ও ইকোজেড কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করছিলেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়।

তিনি আরো জানান, উপজেলায় আরও কিছু অসাধু ব্যবসায়ী নকল দুধ তৈরি করে বিক্রি করছেন। তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

এ ব্যাপারে নকল দুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, প্রতিদিন ঢাকার মহাজনদের চাহিদা মত ৮-৯ মণ দুধ সরবরাহ করি। এক মণ পানির মধ্যে ৫ কেজি ইকোজেড ও ১০০ গ্রাম এরারুট দিলেই দুধ তৈরি হয়ে যায়। এ ব্যবসা শুধু আমি করি না, যারা দুধ ঢাকায় দেয় তারা সবাই করে। বাজার থেকে দুধ কিনতে হয় ৭০- ৮০ টাকা কেজি। অথচ ঢাকার মহাজনরা ৫০ টাকা করে দাম দেয়। ৮০ টাকার দুধ ৫০ টাকায় বিক্রি করতে হয়, তাই ৪০ কেজি দুধে ১৫ কেজি নকল দুধ দিয়ে ঢাকায় পাঠাই।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে তালাবদ্ধ ঘরে মিলল একই পরিবারের ৪ জনের মরদেহ
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা