বিশ্বস্ত প্রেমিক চান প্রভা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৬| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:২২
অ- অ+

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। ভালোবাসা দিবস উপলক্ষে প্রভা অভিনীত বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন প্রভা। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারির কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়। তবে সে রেশ কাটিয়ে ফের অভিনয়ে ব্যস্ত হয়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী। তার নাটক নিয়ে দর্শকের যেমন রয়েছে দারুণ আগ্রহ তেমনি ব্যক্তি প্রভাকেও জানতে চান তারা। বিশেষ করে এই তারকার প্রেম-বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে এসব বিষয়ে বরাবরই সতর্ক তিনি। কথা বলেন মেপে।

সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে প্রেম নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, নিজের জন্য কেমন প্রেমিক পছন্দ তার। প্রভা বলেন, তার প্রেমিক বা পছন্দের পাত্র হতে হলে প্রথমত শতভাগ বিশ্বস্ত হতে হবে। তারপর সেই প্রেমিককে মাদক থেকে দূরে থাকতে হবে। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলে বাকিগুলো মানিয়ে নেবেন তিনি।

এছাড়া ওই সাক্ষাৎকারে প্রভা জানান, প্রেম নিয়ে তার অনেক মজার অভিজ্ঞতা রয়েছে। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন এক ঈদের সময় কেউ একজন তাকে প্রথম প্রেমের চিঠি লিখেছিল। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলেন তিনি।

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন
গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে: ফখরুল
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ভারতকে সীমান্তে ‘পুশইন’ বন্ধ করতে হবে, বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর আহ্বান সাইফুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা