ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের পরিবারের ওপর হামলার প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯
অ- অ+

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিল আহমেদ-এর পরিবারের ওপর হামলা ও সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ করেছে জেলার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও সচেতন মহল।

বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সামবেশের আয়োজন করে ঠাকুরগাঁও প্রেসক্লাব, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা গত ২৩ ফেব্রুয়ারি বিকালে শহরের আদমনগর কলেজপাড়া এলাকায় ‘বিডিনিউজ টুয়েন্টিফোর’ ও ‘আমাদের সময়’ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শাকিল আহমেদের বাড়িতে সন্ত্রাসীরা প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে ‘রাম দা’ নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তার বাবা, মা, চাচা ও চাচাতো ভাইকে কুপিয়ে জখম করে। এ ঘটনার প্রতিবাদে প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং হুঁশিয়ারি প্রদান করেন।

এসময় বক্তব্য দেন- ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েদ, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলুসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্ডারওয়্যারের মধ্যে লুকানো ছিল কোটি টাকার স্বর্ণ!
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে
'ওয়ান স্টুডেন্ট-ওয়ান ট্রি' কর্মসূচিতে ২ কোটি গাছ লাগানোর পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা