মিলন এবার সিনেমা পরিচালনায়

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৩:৪৫
অ- অ+

ছোট পর্দার সুপরিচিত অভিনেতা আনিসুর রহমান মিলন। বড় পর্দায় তার উপস্থিতি নজরকাড়া। বহুদিন ধরে কাজ করে চলেছেন নাটক ও চলচ্চিত্রে। পাশাপাশি ২০১৭ সাল থেকে তিনি নাটক পরিচালনায়ও হাত লাগাচ্ছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছেন তিনি।

নতুন খবর হলো, অভিনেতা কাম পরিচালক মিলন এবার নামতে চলেছেন সিনেমা পরিচালনায়। ‘লাল বাকসো’ নামে একটি সিনেমা নির্মাণের জন্য ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি প্রযোজনা করবে ‘সিনেবাজ’। আপাতত শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন মিলন।

যদিও সিনেমাটিতে কারা কারা অভিনয় করবেন, সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। অভিনেতা-পরিচালক মিলন বলেন, ‘এর আগে অনেকগুলো নাটক বানিয়েছি। সিনেমার প্রস্তুতি হিসেবেই সেগুলো বানিয়েছি। অবশেষে সিনেমায় যাত্রা করছি। এটা আমার জন্য আনন্দের।’

তিনি আরও বলেন, ‘লাল বাকসো’ সিনেমার গল্পের সন্ধান পাই দুই বছর আগে একটা শুটিং সেটে। গল্পটা নিয়ে গত বছর থেকে কাজ করছি। এটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। লেখার কাজ শেষ হয়ে গেছে। এখন শুটিংয়ের প্রস্তুতি চলছে।’

আনিসুর রহমান মিলন এও জানান, ‘লাল বাকসো’ সিনেমাটি মূলত সিনেমা হলে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে। তবে বর্তমানে যেহেতু অনলাইনেও প্রচুর দর্শক সিনেমা দেখেন, তাই নির্মাণ শেষে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হবে।

ঢাকাটাইমস/০৪আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী