আলফাডাঙ্গায় ২ চেয়ারম্যান প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র প্রত্যাহার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে দুই চেয়ারম্যান ও ছয় সাধারণ সদস্য পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সোমবার এই প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সন্ধ্যা ৬টায় বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমাদ।

নির্বাচন কর্মকর্তা জানান, চতুর্থ ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই উপজেলার তিনটি ইউনিয়ন (বানা, পাঁচুড়িয়া ও টগরবন্দ) পরিষদে আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী হাদী ইমতিয়াজ কবীর ও পাঁচুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়াও বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে তিনজন করে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া টগরবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো পদের প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপজেলার তিনটি ইউনিয়নে ১৯ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯৫ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর প্রার্থীরা প্রচারকাজ শুরু করবেন।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতজুড়ে জুলাইয়ের জেনজির বিক্ষোভ, মোদি সরকারের বিদায়ের ঘণ্টা!
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন
খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদাসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা