সুসংবাদের পর এবার ন্যান্সি-ভক্তদের জন্য দুঃসংবাদ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:৫৭
অ- অ+

কয়েকদিন আগেই অনুরাগীদের সুসংবাদ দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। জানান, তিনি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। এবার জানা গেল দুঃসংবাদ। জনপ্রিয় এই গায়িকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও তিনি দুই ডোজ টিকাই নিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ জানিয়েছেন ন্যান্সির বর্তমান স্বামী গীতিকার মহসিন মেহেদী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কয়েকদিন ধরে জ্বর ছিল ন্যান্সির। আমরা অনুমান করছিলাম যে করোনা হতে পারে, তাই পরীক্ষা করাই। মঙ্গলবার সেই রিপোর্ট পজিটিভ আসে।’

মহসিন জানান, ন্যান্সির শরীরে বর্তমানে জ্বর বা কোনো উপসর্গ নেই। তবুও তিনি পুরোপুরি বিশ্রামে রয়েছেন। গীতিকার আরও বলেন, ‘আমাদের পরিবারের অন্যরা কেউ আক্রান্ত হয়নি। কারও উপসর্গও দেখা দেয়নি। কোনো ধরনের উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাব।’

গত বছরের আগস্টে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন গায়িকা ন্যান্সি। সম্প্রতি ফেসবুকে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে ন্যান্সি জানান, তিনি মা হতে যাচ্ছেন। এর আগে দুটি বিয়ে করেন এই গায়িকা। সেই দুই সংসারে তার রোদেলা ও নায়লা নামে দুটি কন্যাসন্তান রয়েছে।

ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে প্রাইভেটকার থেকে গুলি, বিএনপি নেতা আহত
প্রযুক্তিগত ত্রুটিতে রোমে আটকা ঢাকাগামী বিমান, দুর্ভোগে ২৬০ যাত্রী
‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’
মুক্তিযুদ্ধ ছিলো জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা