রাজধানী‌র তিন রুটে নগর প‌রিবহনের নতুন ২০০টি বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৩
অ- অ+

রাজধানী ঢাকার তিনটি রুটে আরও ২০০টি নতুন বাস নামাচ্ছে নগর পরিবহন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র।

তাপস বলেন, ‘তিনটি রুটের মধ্যে আগামী ১৩ অক্টোবর দুটি রুটে (২২ ও ২৬ নম্বর রুট) ১০০টি নতুন বাস নামানো হবে। বিভিন্ন সমস্যার কারণে ২৩ নম্বর রুটে বাস নামানো একটু দেরি করছে বিনিয়োগকারী কোম্পানি। আমরা তাদের তাগিদ দিচ্ছি এবং সময় বেঁধে দিয়েছি কাজ শেষ করার জন্য। আশা করছি ৩০ নভেম্বর ২৩ নম্বর রুটেও নতুন ১০০ বাস নামাতে পারব।’

দক্ষিণ সিটি মেয়র বলেন, ‘তিনটি যাত্রাপথের অবকাঠামো উন্নয়ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন প্রায়ই সম্পূর্ণ করে ফেলেছে। দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় মাত্র তিনটি যাত্রীছাউনির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এগুলো কাজ করতে একটু সময় লাগবে। আমাদের নতুন আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের এরই মধ্যে কিছু অগ্রগতি হয়েছে। বিশেষ করে ভাসানচরের মূল বাস টার্মিনাল যেখান থেকে অনেকগুলো যাত্রাপথের কাজ শুরু হবে। এরই মধ্যে সেই কাজ অনেকদূর সম্ভব হয়েছে।’

২২ নম্বর রুট: ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

২৩ নম্বর রুট: ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা, কমলাপুর, ধলপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়েরবাগ, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগং রোড পর্যন্ত।

২৬ নম্বর রুট: ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী মোড়, চাঁনখারপুল, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

মেয়র তাপস বলেন, ‘আগামী ২৫-২৯ সেপ্টেম্বর যৌথভাবে ১৬০০ অধিক অনুমোদনবিহীন বাসগুলোর বিরুদ্ধে চিরুনী অভিযান চালানো হবে। আমরা কঠোরভাবে এই অভিযান পরিচালনা করব।’

সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলামও ছিলেন। তিনি বলেন, ‘নগর পরিবহন আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। রঙ চটা বাস থেকে কবে রক্ষা পাবো এগুলো নিয়ে মানুষের প্রশ্ন ছিল। আমাদের যে চ্যালেঞ্জ আছে কোথায় গ্যাপ আছে সেগুলো বিবেচনা করে ২২,২৩, ২৬ নতুন বাস নামাতে চাচ্ছি। বাসগুলোর বর্তমান অবস্থা, রঙ কেমন হয়েছে, কী ধরনের কোন মডেল বাস হবে শিগগিরই আমরা সাংবাদিকদের দিয়ে বাসগুলো দেখব।’

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৫ ডাকাতসহ গ্রেপ্তার ২৯
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা