দাম বৃদ্ধির শীর্ষে বিডিকম অনলাইন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দাম শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১ হাজার ২৭৪ বারে ৮৬ লাখ ৭৪ হাজার ৫৩২টি শেয়ার লেনদেন করে।

দাম বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭৯ টাকা ৭০ পয়সা লেনদেন হয়।

বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির ৭ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ কমেছে।

সপ্তাহের শেষ দিনে দাম বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, নর্দার্ণ জুট, রহিম টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, কে অ্যান্ড কিউ ও আজিজ পাইপস লিমিটেড।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন