বগুড়ায় হেরোইনসহ মাদক কারবারি আটক

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২২, ১৭:১৮
অ- অ+

১৩০ গ্রাম হেরোইনসহ জিবরনী শেখ (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিকালে র‌্যাব-১২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা গোপন সংবাদে জানতে পারেন নাটোর হতে বগুড়াগামী বাসে ২ মাদক কারবারি হেরোইন পরিবহন করছে। এরপর তারা সকাল ১০টায় বীরগ্রাম বাসস্ট্যান্ডের সামনে চেকপোস্ট বসিয়ে বগুড়া-নাটোরগামী বাসে তল্লাশি চালায়। এ সসয় জিবরনী শেখ (২৩) এর কাছে তারা ১৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে র‌্যাব তাকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। আটক জিবরনী নাটোরের মল্লিকহাতি গ্রামের আফসার আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক জিবরনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব
ডোপ টেস্টের খরচ মেটাতে পুলিশের নাভিশ্বাস