টেকসই প্রযুক্তিনির্ভর খাদ্যশিল্প বিকাশে বিসিএসআইআরের আইএফএসটির ভূমিকা শীর্ষক কর্মশালা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২২, ১৬:১৬
অ- অ+

টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে গ্রহণযোগ্য খাদ্যশিল্প গড়ে তুলতে হবে- স্লোগান নিয়ে বসিএিসআইআর-এর ইনস্টটিউিট অব ফুড সায়েন্স টেকনোলজি (আইএফএসটি)-এর অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিসিএসআইআর-এর আইএফএসটি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ। প্রধান অতিথির ভাষণে চেয়ারম্যান মহোদয় বলেন বাঙ্গালি জাতির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৩ সালে বিসিএসআইআর নবরূপ লাভ করে। দেশ ও জাতির কল্যাণে তিনি ছিলেন নিবেদিত, যার প্রমাণ হিসেবে পুরো পরিবারকেই জাতির কল্যাণে উৎসর্গ করেছেন। সময় এসেছে তাদেরকে শ্রদ্ধা জানানোর। ইনস্টিটিউট অব

ফুড সায়েন্স টেকনোলজি (আইএফএসটি)-এর সকল বজ্ঞিানী ও গবেষকদের উদ্বাত্ত আহ্বান জানাচ্ছি যে, আপনারা আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব ও আধুনিক গবষেণার নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে দেশবাসীর মঙ্গলে এগিয়ে আসুন।

বিশিষ্ট খাদ্য বিজ্ঞানী ও পরিচালক(ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুস সাত্তার মিঞা-এর সভাপতিত্বে কর্মশালায় দেশের স্বনামধন্য ৫০টি শল্পি প্রতষ্ঠিান ও সরকারি-বেসরকারি খাদ্য বিজ্ঞানীরা অংশগ্রহণ করনে। এদের মাঝে বিশেষভাবে উল্লেখ যোগ্য বিএসটিআই, বিসিক, নেস্লে, ইগলু আইসক্রিম, বাংলাদেশ নেভী, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, বনফুল অ্যান্ড কোম্পানী, ওয়েল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

অন্যান্যরে মাঝে উপস্থতি ছলিনে সদস্য (উন্নয়ন) মো. জাকের হোছাইন, সদস্য (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, সদস্য (অর্থ) ও পরিষদ সচিব মো. শাহ আবদুল তারিক এবং বিসিএসআইআর-এর বিভিন্ন গবেষণাগারের পরিচালক ও বিজ্ঞানীরা।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
চট্টগ্রাম–২ আসনে সারোয়ার আলমগীরকে এমপি ঘোষণা, আজই শপথ
জিম্বাবুয়ের বিপক্ষে চাপে বাংলাদেশ, ২ উইকেটে ৫৪ রান
সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা