চট্টগ্রাম–২ আসনে সারোয়ার আলমগীরকে এমপি ঘোষণা, আজই শপথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৬, ১৯:১০| আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৯:১৭
অ- অ+

চট্টগ্রাম–২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে জাতীয় সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে তাকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য জানিয়েছেন।

সংসদ সচিবালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–২ (আসন নং–২৭৯) থেকে নির্বাচিত সংসদ সদস্যের নাম-ঠিকানা সংবলিত প্রজ্ঞাপন বৃহস্পতিবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর আইনজীবীরা জানান, এতে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আর কোনো বাধা নেই। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবীরা।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার পর ঋণখেলাপির অভিযোগ তুলে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন। ওই আপিলের পর গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
জিম্বাবুয়ের বিপক্ষে চাপে বাংলাদেশ, ২ উইকেটে ৫৪ রান
সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা