এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১৬:১২
অ- অ+

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে হামলার দায় স্থানীয় প্রশাসন এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই প্রতিফলন।

বিবৃতিতে তিনি বলেন, নির্বাচিত বিএনপি সরকার গঠনের পাঁচ মাস পার হলেও মানুষের জানমালের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্বৃত্ত ও মাফিয়া চক্র দেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে। কোথাও কোথাও তারা স্থানীয় প্রশাসনকেও জিম্মি করে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি।

সাইফুল হক বলেন, সামাজিক নৈরাজ্য আর বাড়তে দেওয়া যায় না। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হবে।

তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসী বা দুর্বৃত্তকে দলীয় বা রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করার সুযোগ নেই। এনসিপির সমাবেশে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

একই সঙ্গে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাইব্যুনালে রাজনৈতিক হয়রানি নয়, প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (আইসিটি) পদে ৬৯ জন নিয়োগ
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
জুলাইয়ে আবার কমল জেট ফুয়েলের দাম, লিটারে কমেছে ১৯ টাকা ২২ পয়সা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা