জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে অফিসিয়াল ই-মেইল ব্যবহারের নির্দেশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১০:১৮
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি ব্যবহার করতে হবে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের জন্য নির্ধারিত ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বিভিন্ন আবেদন, তথ্য বা বার্তা পাঠানোর ক্ষেত্রে ব্যক্তিগত কিংবা অন্য ই-মেইল আইডি ব্যবহার করছে। এতে দাপ্তরিক কার্যক্রমে বিলম্ব, আবেদন যাচাইয়ে জটিলতা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

এ অবস্থায় কলেজ পরিদর্শন দপ্তরের নির্ধারিত ই-মেইল [email protected]এ কোনো আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য বা বার্তা আর গ্রহণ করা হবে না। নির্দেশনা কার্যকরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-মিশর লড়াই রাত ১০টায়, সরাসরি দেখবেন যেসব প্ল্যাটফর্মে
কুমিল্লা-নোয়াখালী সড়কে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম
নতুন পে স্কেলে বাড়তে পারে ১০০ শতাংশ বেতন, অগ্রাধিকার পাচ্ছেন নিম্ন গ্রেডের কর্মীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা