ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন ইকবাল হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১৬:০০
অ- অ+

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মো. ইকবাল হোসেন।

তিনি গত রবিবার নতুন কর্মস্থলে যোগদান করেন।এ সময় অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (ট্রাফিক ম্যানেজমেন্ট) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমানসহ ঢাকা রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ জুন অবসরে যান ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি রেজাউল করিম মল্লিক (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)। তার স্থলাভিষিক্ত হয়েছেন ইকবাল হোসেন।

১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা ইকবাল হোসেন ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার, খাগড়াছড়ি ও চাঁদপুরে সার্কেল এএসপি এবং রংপুর, চট্টগ্রাম ও কিশোরগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা রেঞ্জে যোগদানের আগে তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। সৎ, মেধাবী ও পরিশ্রমী অফিসার হিসেবে বাহিনীতে তার বেশ সুনাম রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবার খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ১-২ মাসের মধ্যে কর্মী পাঠানোর আশা
ট্রাইব্যুনালে রাজনৈতিক হয়রানি নয়, প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (আইসিটি) পদে ৬৯ জন নিয়োগ
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা