সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১৭:৪৫
অ- অ+

দেশে সরকারি চাকরিতে বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। একই সময়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল–সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২।

তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সিনিয়র সচিব/সচিবের ৬৯টি, অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টিসহ মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদ রয়েছে।

অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে সিনিয়র সচিব বা সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জনসহ মোট ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা কর্মরত আছেন বলে জানান প্রতিমন্ত্রী।

মো. আব্দুল বারী বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু
জুলাই শহীদ জাহিদের মায়ের পাশে প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা
মীর শাহে আলমের সম্পদ নিয়ে অপপ্রচারের অভিযোগ, স্বচ্ছ অবস্থান তুলে ধরলো মন্ত্রীর দপ্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা