কুড়িগ্রামে বিভিন্ন মামলার ১৯ আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৩, ১১:৩৫
অ- অ+

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।

সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে উলিপুর থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন, ফুলবাড়ী থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, কচাকাটা থানায় একজন।

এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে সদর থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, নিয়মিত মামলায় ৮ জন, ১৫১ ধারায় তিনজন, ৩৪ ধারায় একজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ১৯ জন আসামি গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, 'নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তিনবিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।'

(ঢাকাটাইমস/৬মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেনাল্টি মিসের পর জোড়া গোল, ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি
মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
ফুটপাতে দোকান নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিডিএ চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা