সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকায় আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৫, ১৭:০৯
অ- অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে আনা হচ্ছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে এ তথ্য জানান।

তিনি জানান, আজ বিকাল ৪টা ১২ মিনিটে বিজিবির নিজস্ব হেলিকপ্টারে করে তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য।

সূত্র বলছে, আহত সদস্যের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে এবং তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ১২ অক্টোবর (রবিবার) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে সীমান্তে টহলের সময় নায়েক আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে রামু সিএমএইচে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

এদিকে সীমান্তে সাধারণ মানুষ মাইন বিস্ফোরণে আহত হলেও এই প্রথম কোনো বিজিবি সদস্য আক্রান্ত হলেন। চলতি বছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত সাড়ে আট মাসে ১৫ জনের বেশি মানুষ মাইন বিস্ফোরণে আহত হন।

যাদের অধিকাংশ পা হারিয়ে পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেনাল্টি মিসের পর জোড়া গোল, ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি
মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
ফুটপাতে দোকান নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিডিএ চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা