খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি, জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২০
অ- অ+

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রবিবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মাহফুজ আলম বলেন, “আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি যে অবদান রেখেছেন ও ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতি সম্মান জানিয়ে আমিও তার দ্রুত আরোগ্য কামনা করেছি।”

তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছেন—খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল রয়েছে এবং সামান্য উন্নতিও হয়েছে। চিকিৎসকদের আশা, সামনে তার শারীরিক অবস্থার আরও ইতিবাচক উন্নতি দেখা যাবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, “দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের পথে তিনি আরও সুস্থ হয়ে উঠবেন—এই প্রত্যাশা আমাদের সবার। জুলাইয়ের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।”

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সব ধরনের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত।”

হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দল ও দেশবাসীর দোয়া অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

(ঢাকাটাইমস/১ ডিসেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যে পদ পেলেন রবিউল ইসলাম নয়ন
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা