কদমতলীতে পূর্ব শত্রুতার জেরে সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৮
অ- অ+

রাজধানীর কদমতলী থানার কুদার বাজারে এলাকায় এলোপাথাড়ি কুপিয়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১ টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহাবুদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা বড় ভাই মহিউদ্দিন জানান, আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় বসবাস করতো। সে ওই এলাকায় ভাঙারি ব্যবসা করতো। দুই মাস যাবত সে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে। রাতে জানতে পারি কদমতলির কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে আমার ভাইকে এলো কথাটি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে। পরে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও জানান, কে বা কারা কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত‍্যা করেছে সে বিষয়টি এখনো বলতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দিন উপর্যুপরি সুরিকা আঘাত করে।পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আগে সে ভাঙারির ব্যবসা করলেও দুমাস যাবত সে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছে। তারা ওই এলাকার স্থানীয়। হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭ জানুয়ারি/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালিশে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে একজনের মৃত্যু
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার
আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা
কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১-এ কল, যাত্রীবাহী লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা