নবম পে-স্কেল: কমিশন সভায় সর্বনিম্ন বেতন নির্ধারণে তিন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:১৮
অ- অ+

নবম জাতীয় বেতনস্কেল (পে-স্কেল) অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন নির্ধারণের জন্য পে-কমিশন তিনটি প্রস্তাব উত্থাপন করেছে। কমিশন সূত্র জানিয়েছে, এই তিন প্রস্তাবের যেকোনো একটি চূড়ান্ত করা হতে পারে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। তবে সভায় সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি।

পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খন্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন পে-কমিশন সদস্য জানান, সর্বনিম্ন বেতন নির্ধারণের জন্য তিনটি প্রস্তাব এসেছে, প্রথম প্রস্তাবে ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব রয়েছে।

সর্বোচ্চ বেতনস্কেলের বিষয়ে প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, এখনো এটি চূড়ান্ত করা যায়নি। বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়ও রয়েছে। এগুলো চূড়ান্ত হওয়ার পরই সর্বোচ্চ বেতনস্কেলের সিদ্ধান্ত নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে পতন
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
তিস্তা তীরে ভয়াবহ নদীভাঙন, দেশের তিন বিভাগে বন্যার সতর্কতা
শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা: পররাষ্ট্র মন্ত্রণালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা