কোনো রিটার্নিং অফিসারের বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ আসলে, ইসি খতিয়ে দেখবে: উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ২০:০৮| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ২০:২৮
অ- অ+

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো প্রার্থী বা দল যদি যথাযথ প্রমাণসহ কোনো রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা দ্বৈত মানদণ্ডের অভিযোগ আনে, তবে তা নির্বাচন কমিশন (ইসি) খতিয়ে দেখবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মোস্তাফিজ ইস্যুতে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ওই (ভারতের) ভেন্যুতে খেলবে না। সময় ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বন্ধুত্বের সম্পর্ক থাকলেও প্রয়োজনেচোখে চোখ রেখেকথা বলা যায়। ইন জেনারেল আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। ভারত হচ্ছে আমাদের বৃহত্তম প্রতিবেশী, তার সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ থাকবেএটাই আমরা চাই।

উপদেষ্টা আরও যোগ করেন, যখন দেখা যায় কোনো একটি দেশের আচরণে বাংলাদেশের জন্য মর্যাদাহানিকর কিছু ঘটছে, তখন আনুষ্ঠানিকভাবে সাড়া দেওয়ার অধিকার দেশের আছে।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যেখানে আমাদের মনে হয় যে আমাদের নিজের দেশের মর্যাদার স্বার্থে, নিজের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতির যে একটা মূলমন্ত্র আছে, একই সঙ্গে একটা গাম্ভীর্য আছে, এটা বিশ্ব দরবারে তুলে ধরা দরকার, সে ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো।

একই সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা।

তিনি জানান, কোনো প্রার্থী বা দল যদি যথাযথ প্রমাণসহ কোনো রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা দ্বৈত মানদণ্ডের অভিযোগ আনে, তবে তা নির্বাচন কমিশন (ইসি) খতিয়ে দেখবে। সরকারের হাতে ধরনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এলে তা- প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসিতে পাঠানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, অনলাইনে মিলবে টিকিট
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে পতন
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
তিস্তা তীরে ভয়াবহ নদীভাঙন, দেশের তিন বিভাগে বন্যার সতর্কতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা