নতুন পে স্কেলের সিদ্ধান্ত বাস্তবায়ন কবে? জানালেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫৯| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:০৪
অ- অ+

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত পে স্কেল নিয়ে গঠিত কমিশনের প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করে বলেন, কমিশনের ২১ সদস্য বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করছেন এবং খুব শিগগিরই তারা সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ থেকে কমিশনের কাছে মতামত প্রস্তাব দেয়া হয়েছে। কেউ লিখিতভাবে, কেউ সরাসরি সাক্ষাৎ করে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। এসব বিষয় বিবেচনা করেই সুপারিশ চূড়ান্ত করা হচ্ছে।

তিনি বলেন, ‘পে স্কেলটা নিয়ে পে কমিশন কাজ করছে। একেবারে থেমে নেই তারা। নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। আমাদের সঙ্গে যোগাযোগও রাখছেন।

নতুন পে-স্কেল এই সরকার দিয়ে যেতে পারবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে . সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কমিশনের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে।তিনি জানান, পে কমিশনের পাশাপাশি বিচার বিভাগের জন্য আলাদা রিপোর্ট এবং প্রতিরক্ষা খাতের জন্য একটি সাব-কমিটিও কাজ করছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নির্বাচনের আগে নতুন পে-স্কেল সম্ভব নয় বলে মন্তব্য করেছিলেন। বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থ উপদেষ্টা বলেন, ‘পে-স্কেলের বিষয়ে গভর্নরের কিছু নেই। তিনি ব্যাংক-সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল সরকারের সিদ্ধান্ত।

নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে কি না? এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘রিপোর্ট হাতে পেলেই বিষয়টি স্পষ্ট করা যাবে।তবে বাস্তবায়নের বিষয়টি একটি আলাদা সময়সাপেক্ষ প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ইস্যুতে জ্বালানি তেলের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
‘তথ্য ফাঁস করলে ইনস্পেক্টরকে ঝুলিয়ে দেব’, কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলের বক্তব্য ভাইরাল
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা