ফেব্রুয়ারির শুরুতেই স্বস্তি, দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৭
অ- অ+

সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ফেব্রুয়ারি মাস নিয়ে আসছে স্বস্তির খবর। ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

পবিত্র শবেবরাতকে কেন্দ্র করে প্রথম দফার ছুটির সুযোগটি আসছে। সম্ভাব্য হিসাবে আগামী ফেব্রুয়ারি বুধবার শবেবরাত পালিত হতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবেবরাত অনুষ্ঠিত হলে পরদিন ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি-শুক্রবার শনিবার ( ফেব্রুয়ারি)

ফলে মাসের শুরুতেই টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায় এর পরের দুই দিন ১৩ ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে পতন
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
তিস্তা তীরে ভয়াবহ নদীভাঙন, দেশের তিন বিভাগে বন্যার সতর্কতা
শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা: পররাষ্ট্র মন্ত্রণালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা