ছাত্রশিবিরের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ২৩:২০
অ- অ+

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। নির্বাচন স্থগিতের প্রতিবাদে সারাদেশে ৪দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার রাতে ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা।

ঘোষিত কর্মসূচিসমূহ-

২০ জানুয়ারি: দেশের সকল ক্যাম্পাসে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল

২১ জানুয়ারি: সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল

২২ জানুয়ারি: সকল উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল

২৩ জানুয়ারি: ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল

আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিলেন; তা চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এর ফলে আগামীকাল শাকসু নির্বাচন হবে না। চার সপ্তাহ পর যে কোনো দিন শাকসু নির্বাচন হতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যাওয়া বাসের ভিডিও ভাইরাল, ৫০ মিটার ক্ষতিগ্রস্ত
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর, অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা