বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৬, ১৪:১৪
অ- অ+

দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি) দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার বিকাল ৪টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কমিশন জানায়, বৈঠকে মূলতপোস্টাল ভোট বিডিঅ্যাপের কার্যাবলি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনসহ সভায় নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে আজ বিকাল ৩টায় সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

কমিশন জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পারস্পরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করবেন।

এদিকে, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আজ সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে। বিকাল ৫টার পর মোট প্রত্যাহার করা মনোনয়নপত্রের সংখ্যা জানিয়ে দেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, অনলাইনে মিলবে টিকিট
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে পতন
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
তিস্তা তীরে ভয়াবহ নদীভাঙন, দেশের তিন বিভাগে বন্যার সতর্কতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা