তাহাজ্জুদ পড়েই ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিন: তারেক রহমান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:০৬
অ- অ+

আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিতে দেশবাসীকে ভোরবেলায় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার, জনগণের সরকারই কেবল মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। অনেকেই বলে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলব— এবার তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামায়াতে ফজরের নামাজ পড়ে তারপর ৭টায় গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। মনে রাখতে হবে— এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনি জনসভায় দেওয়া বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন। এ সময় তিনি জেলার ৪ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, এ দেশের মানুষের ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তির জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল সেই মানুষগুলোর প্রতি সম্মান জানাতে হলে আমাদের সজাগ থাকতে হবে। গণতন্ত্র রক্ষার জন্য সজাগ থাকতে হবে। ভোট যাতে সবাই দিতে পারে। কিন্তু এরই ভেতরে ষড়যন্ত্র শুরু হয়েছে। টের পাচ্ছেন কিছু আপনারা? গত কয়েকদিন ধরে দেখবেন পত্রিকায় সংবাদ বের হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় খবর আসছে। বিএনপি আমরা বহু বছর ধরে বলে আসছি প্রবাসে যারা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, যারা বাংলাদেশি আছে তাদের ভোটের ব্যবস্থা করার জন্য। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ব্যবস্থা করেছে। কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে একটি রাজনৈতিক দল সবগুলো পোষ্টাল ব্যালট দখলের চেষ্টা করছে। সজাগ থাকতে হবে। তারা ভোট কেনার চেষ্টা করছে। এখন আবার ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার, আপনার পরিচিত মানুষগুলোর ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। জনগণকে সজাগ থাকতে হবে। সতর্কও থাকতে হবে।

তিনি বলেন, একই সঙ্গে একটি রাজনৈতিক দল অনেক সময় বলছে অমুককে দেখেছেন, তমুককে ক্ষমতায় দেখেছেন। এবার আমাদের দেখুন। এখন ১৯৭১ সালে কি হয়েছিল? ১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছিল। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু সেদিন এ রাজনৈতিক দল কাদের পক্ষ নিয়েছিল। যারা এ দেশকে স্বাধীন হতে দেয়নি তাদের পক্ষ নিয়েছিল। তাদের পক্ষ নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মানহানী হয়েছে। লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। ভাই যাদের দেখা বলছেন, তাদেরতো ৫০ বছর আগেই দেখেছি। তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল। কাজেই নতুন করে আর দেখবার কিছু নাই। এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা। যারা এ দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। ভোট ইঞ্জিনিয়ারিং এবং ষড়যন্ত্র যে করছে তার আরও একটি খবর হচ্ছে, তাদের লোকজন বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে। নিরীহ মা বোনদের মোবাইল নাম্বার নিচ্ছে। তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে। বিকাশ নাম্বার নিচ্ছে। ফোন নাম্বার নিচ্ছে। বিকাশ করে টাকা পাঠাচ্ছে। এই বলে তাদের পরিকল্পনা। অনেকেই ইতোমধ্যে ধরাও পড়েছে। এগুলোও পত্রিকায় খবর এসেছে। তাহলে যারা নির্বাচনের আগে মানুষকে এভাবে টাকা পাঠাচ্ছে, আগেই যারা অসৎ কাজ করে তারা কি করে সৎ মানুষের শাসন কায়েম করবে। যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়। তারা যদি ক্ষমতায়ও যায়। এদেশে একমাত্র শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছেন কিভাবে দুর্নীতিকে দুর করতে হয়।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জন্য নির্ধারিত স্থানে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি শাম্মী আক্তারের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন হবিগঞ্জ-১ আসনের প্রার্থী ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী জি কে গউছ ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল।

এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় সভাস্থলে পৌছেন তারেক রহমান। এরপরই তিনি মঞ্চে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনাকে বিদায় মেসির, শেষ হলো দুই দশকের মহাকাব্য
বগুড়ায় যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা  
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা