‘অমানবিক রাষ্ট্র নয়, গড়তে চাই মানবিক বাংলাদেশ’: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, ১৫:২৩
অ- অ+

যশোরে কারাবন্দি ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, “আমরা আর কোনো অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। গড়তে চাই মানবিক বাংলাদেশ।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে রবিবার পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগকালে তিনি ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। নির্বাচিত হলে উচ্ছেদ আতঙ্ক দূর করে স্থায়ী আবাসন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে একটি শান্তিপূর্ণ পল্লবী–রূপনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল হক।

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/জেবি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যাওয়া বাসের ভিডিও ভাইরাল, ৫০ মিটার ক্ষতিগ্রস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা