কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থী আমির হামজার মাকে লাঞ্ছনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮
অ- অ+

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার মাকে ভোট চাইতে যাওয়ার সময় অপমান ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজা অভিযোগ করেন, নারী কর্মীদের নিয়ে ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেন। এ সময় নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও লিফলেট ছিনিয়ে নেওয়া হয়। ওই দলে তাঁর মা-ও ছিলেন এবং তাঁর সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মুফতি আমির হামজা বলেন, নারীদের ওপর এমন আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না। তিনি দাবি করেন, ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার এবং সেই অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের কাছে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের সমর্থন পাওয়া যায় না বলেও মন্তব্য করেন জামায়াত প্রার্থী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা