স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০১
অ- অ+

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মনজুর মোর্শেদ চৌধুরী।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

মঞ্জুর মোর্শেদ চৌধুরীর বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে। তিনি অষ্টম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিগত সরকারের আমলে পদ বঞ্চিত ছিলেন।

মঞ্জুর মোর্শেদ চৌধুরী মিঠু চাকরি জীবনে চকোরিয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপ-সচিব হয়ে জাতীয় গ্রন্থাগার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ, ট্যারিফ কমিশনে চাকুরি করেন। অত্যন্ত সৎ ও দক্ষ অফিসার হিসেবে পরিচিত হলেও বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে পদ বঞ্চিত ছিলেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়
কাদের ও ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া কল রেকর্ডে মিলল যে আলাপ
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে: গভর্নর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা