অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পে স্কেল নিয়ে যে আশ্বাস পেলেন কর্মচারীরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯
অ- অ+

নতুন সরকারের অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন মো. আব্দুল খালেক, সভাপতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন এবং এম এ হান্নান, সমন্বয়ক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ–সহ কয়েকজন নেতা।

সাক্ষাৎকালে কর্মচারী নেতারা প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং অতীতে পে স্কেলের দাবিতে চলা কর্মসূচিতে কর্মচারীদের পক্ষে তারা অবস্থানের কথা স্মরণ করিয়ে দেন। তারা নতুন সরকারের পে স্কেল বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কেও জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, পে স্কেল বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, তবে ধীরে ধীরে তা দেওয়া হবে। তিনি কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। তবে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

সাক্ষাৎ শেষে এম এ হান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু পে স্কেল দেওয়ার বিষয়ে কথা বলেছেন, সে অনুযায়ী সরকার বিষয়টি বিবেচনায় রেখেছে। তবে কতদিন সময় লাগবে, তা স্পষ্ট নয়।

এদিকে এক কর্মচারী নেতা জানান, পে স্কেল বাস্তবায়ন নিয়ে সাম্প্রতিক মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়নি বলে প্রতিমন্ত্রী অবহিত করেছেন।

প্রসঙ্গত, নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে। পরে ২১ জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়। কর্মচারীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হোক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়
কাদের ও ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া কল রেকর্ডে মিলল যে আলাপ
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে: গভর্নর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা