ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় নেতাকর্মী যুক্ত থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

বিনামূল্যে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, তথ্য সংগ্রহের কাজে দলীয় কোনো নেতাকর্মী যুক্ত থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানিয়েছেন, এটা একটা ইউনিভার্সাল কার্ড। কেউ বাদ যাবে না। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, এই তিন শ্রেণির সবাই আগেই কার্ড পাবেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, কতিপয় মহল ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করছে। কার্ডের বিনিময়ে কেউ কেউ টাকা চাইছে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে বিনামূল্যে কার্ড দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে দেশের প্রত্যেকটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। সেটি স্বচ্ছতার সঙ্গে করা হবে। বাধাগ্রস্ত করার জন্য কোনো একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।
কারও ফাঁদে পা না দিতে জনগণকে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কার্ডের বিনিময়ে কেউ আর্থিক সুবিধা পেতে চাইলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন বা গণমাধ্যমকে জানানোর আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়ে বলেছেন, ‘কেউ যেন কার্ড নিয়ে কেলেঙ্কারির সুযোগ না পায়। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এমনকি কড়াইল বস্তি, ময়মনসিংহসহ কয়েক জায়গায় এ ধরনের তথ্য পাওয়া গেছে বলে জানানা সমাজকল্যাণমন্ত্রী।
এদিন দুপুরে সমাজকল্যাণমন্ত্রী গণামধ্যমকে বলেন, ফ্যামেলি কার্ড নিয়ে একটি মহল চক্রান্ত করছে। তা থেকে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ফ্যামেলি কার্ড বিতরণে সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা প্রতি মাসে তদারকি করবে।
কার্ড নিয়ে কোন বিতর্কিত প্রচারণা বা টাকার বিনিময়ে এটি কেউ দিতে চাইলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ডা. জাহিদ বলেন, ‘ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আজকে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা এবং উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটির অনুমোদন হয়েছে।
প্রতি মাসে সুবিধাভোগীরা আড়াই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে।’
তিনি বলেন, ‘এটা কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় বৈষম্য হিসাব করে হবে না। এটি সবার জন্য প্রযোজ্য হবে’, যোগ করেন তিনি।
এছাড়া ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে, তথ্য সংগ্রহের কাজে দলীয় কোনো নেতাকর্মী যুক্ত থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































