দায়িত্ব নিলেন কিশোরগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান শেলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৫৮| আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ২০:০৪
অ- অ+

কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান শেলী।

রবিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার। এছাড়া কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত এসপিকে গার্ড অব অনার প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার অফিসার ইনচার্জ, টিআই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দায়িত্ব গ্রহণের পর দুপুর ১২টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, শৃঙ্খলা ও সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নতুন এসপি তার দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মিজানুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করে সরকার। মিজানুর রহমান শেলী বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৯৭
বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর
দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা