রামপুরায় ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি, অভিযুক্ত গ্রেপ্তার, ১১ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১৪:৫৫
অ- অ+

রাজধানীর রামপুরায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম থেকে প্রায় ১২ লাখ টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম–মোরসালিন হোসেন শিমুল।

এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে রামপুরা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদামের পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে গুদামে থাকা ক্যাশবাক্স থেকে ১২ লাখ ১৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. দিদার হোসেনের অভিযোগের ভিত্তিতে ১৬ জুলাই রামপুরা থানায় একটি মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহরিন হোসেন তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করেন। পরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাজপুর এলাকা থেকে মোরসালিন হোসেন শিমুল (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁও এলাকা থেকে চুরি হওয়া ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা
মাদক-সন্ত্রাস দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা