উত্তরায় প্রায় ১২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১৪:৪৯
অ- অ+

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. লিটন (৪২) ও মো. কামরুল হাসান (৩০)।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। বিক্রির উদ্দেশ্যে তারা বিপুল পরিমাণ ইয়াবা নিজেদের হেফাজতে রেখেছিলেন বলেও জানিয়েছেন।

উত্তরা পশ্চিম থানা-পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার কামরুলের বিরুদ্ধে একটি এবং লিটনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা
মাদক-সন্ত্রাস দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা