পোশাকশ্রমিকদের আইনি অধিকার ও নির্যাতন প্রতিরোধে ডিএমপির সচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১৩:৩৭
অ- অ+

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে রাজধানীর মিরপুরে একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন।

মঙ্গলবার মিরপুরের এবিএম ফ্যাশন লিমিটেড, মিশকো সুপার মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডিএমপি জানায়, কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোছা. মাকসুদা আখতার। এ ছাড়া সংশ্লিষ্ট গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন।

কর্মসূচিতে নারী ও শিশুর আইনি অধিকার, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধ, পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতন মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শ্রমিকদের জানানো হয়, নির্যাতনের শিকার হলে বা যেকোনো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত পুলিশের সহায়তা পাওয়া যায়।

এ সময় গার্মেন্টস কর্মীদের মধ্যে পুলিশের জরুরি সহায়তা ও প্রয়োজনীয় যোগাযোগসংক্রান্ত তথ্যসংবলিত দিকনির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক-সন্ত্রাস দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান
পুলিশের ছয় কর্মকর্তাকে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি
সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা