প্রেমকে কেন্দ্র করে নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১০:২২
অ- অ+

নরসিংদীর মাধবদীতে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একাধিক বাড়ি আগুনে পুড়ে গেছে।

রবিবার (২৬ এপ্রিল) রাতে মাধবদী উপজেলার খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খনমুর্দ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (২২) ও একই এলাকার এক তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিষয়টি দুই পরিবারই মেনে নেয়নি। এরই জেরে রোববার সকালে মেয়েটি সাজ্জাদের সঙ্গে দেখা করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, এরপর মেয়েটির পরিবারের লোকজন সাজ্জাদ হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে সাজ্জাদের পক্ষের লোকজন পাল্টা প্রতিশোধ নিতে মেয়েটির বাড়িতে হামলা চালায় এবং পেট্রল ঢেলে চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আহত সাজ্জাদ হোসেনকে পরে ঢাকায় নেওয়া হয় এবং তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, প্রেমের বিরোধকে কেন্দ্র করে প্রথমে একজনকে কুপিয়ে আহত করা হয় এবং পরে প্রতিশোধ হিসেবে একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তিনি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

অন্যদিকে মাধবদী ফায়ার সার্ভিস-এর স্টেশন অফিসার মো. রায়হান জানান, ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কিছু মানুষের বাধার কারণে কাজ ব্যাহত হয়। এতে চারটি বাড়ির অধিকাংশ মালামাল পুড়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৯৭
বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর
দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা