প্রধানমন্ত্রীর সিলেট সফর কাল, উদ্বোধন করবেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৬, ১০:০৮
অ- অ+

ক্রীড়া, উন্নয়ন ঐতিহ্যের সমন্বয়ে নতুনভাবে সেজে উঠছে সিলেট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল এই অঞ্চলে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে সিলেটজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

প্রধানমন্ত্রীর হাত ধরেই শুরু হতে যাচ্ছে দেশের তরুণ প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস। একই সঙ্গে উদ্বোধন করা হবে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প। উন্নয়ন ও সম্ভাবনার নতুন বার্তা নিয়েই তিনি পৌঁছাবেন সিলেটে।

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার জেলা স্টেডিয়ামে এই বিশেষ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। ফুটবল, ক্রিকেট ও কাবাডিসহ মোট আটটি খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে দেশের তরুণ প্রজন্ম।

সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন বলেন, আটটি ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। এ উপলক্ষে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।

এই সফরে একাধিক উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন সরকারপ্রধান। এর মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কার্যক্রম।

সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং মোনাজাতে অংশ নেবেন।

দরগাহ-এ-হযরত শাহজালাল (রহ.)-এর খাদেম সামুন মাহমুদ খান বলেন, ২ তারিখ প্রধানমন্ত্রী আসছেন। তিনি এখানে আসছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে তাঁর বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান-ও এখানে এসেছিলেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

একজন দলীয় কর্মী বলেন, প্রধানমন্ত্রীর আগমনের মাধ্যমে উন্নয়নের যে বার্তা আসবে, তা সিলেটের পিছিয়ে থাকা অবস্থার অবসান ঘটাবে, ইনশাআল্লাহ।

সিলেট বিএনপির এক নেতা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে এখানে এসেছিলেন। আজ তাঁরই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে আসছেন। তাই আমরা স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়টি মাথায় রেখেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই-তিন লাগবে: জ্বালানি মন্ত্রী
মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়
কাদের ও ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া কল রেকর্ডে মিলল যে আলাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা