এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও ঈদ বোনাস কবে? জানাল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ১৪:০৭
অ- অ+

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল দাখিলের সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১০ মে থেকে অনলাইনে এই বিল জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

রবিবার সকালে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাউশি সূত্রে জানা গেছে, দেশের প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর বেতনের এই আবেদন প্রক্রিয়া চলবে ১৩ মে পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো তথ্য বা বিল জমা দেওয়ার সুযোগ থাকবে না। সাধারণত প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে এই বেতনের প্রস্তাব পাঠিয়ে থাকেন।

প্রক্রিয়া অনুযায়ী, ইএমআইএস সেলে বিল দাখিলের পর তা যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সমন্বয় ও অনুমোদন শেষে সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ ছাড় করা হয়। এরপরই শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ অ্যাকাউন্ট থেকে বেতন ও বোনাস উত্তোলন করতে পারেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই-তিন লাগবে: জ্বালানি মন্ত্রী
মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়
কাদের ও ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া কল রেকর্ডে মিলল যে আলাপ
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে: গভর্নর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা