ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৬, ১৪:৩৮
অ- অ+

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী দিনগুলোতে ধাপে ধাপে টিকিট বিক্রি করা হবে—১৪ মে ২৪ মে যাত্রার, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে।

যাত্রীসেবাকে সহজ ও সুশৃঙ্খল করতে এবার টিকিট বিক্রিতে সময়ভিত্তিক ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

রেলওয়ে জানিয়েছে, এবার অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।

এছাড়া, ঈদ উপলক্ষে ক্রয় করা অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনো অবস্থাতেই ফেরতযোগ্য (রিফান্ডযোগ্য) হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ের এই উদ্যোগে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমবে এবং ঈদযাত্রা আরও সুশৃঙ্খল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

(ঢাকাটাইমস/৫ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়
কাদের ও ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া কল রেকর্ডে মিলল যে আলাপ
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে: গভর্নর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা