সচিবালয় থেকে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৬, ২০:৫৬
অ- অ+

সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে আগারগাঁও ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় গাড়িতে পাশের সিটে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে রওনা দিয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার পর সচিবালয়ের অফিস থেকে বের হন প্রধানমন্ত্রী। এরপর স্ত্রীকে পাশের সিটে বসিয়ে নিজেই বসেন ড্রাইভিং সিটে। দক্ষ হাতে গাড়ি চালিয়ে রওনা হন চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশে।

পথে সিগন্যাল মেনে যানজটে আটকা পড়ে প্রধানমন্ত্রীর গাড়ি। এসময় আশপাশের যানবাহনে থাকা যাত্রীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন তারেক রহমান।

এর আগে গত বছর লন্ডনে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও মা বেগম খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে নিজের বাসভবনে নিয়ে যান তারেক রহমান।

অন্যদিকে, একই দিনে সকালে মানবিকতার এক নজিরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এলাকায় তাঁর গাড়িবহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স দেখতে পান তিনি। অ্যাম্বুলেন্সটি এগোতে দ্বিধায় পড়েছে বুঝতে পেরে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন সেটিকে দ্রুত পথ করে দিতে।

প্রধানমন্ত্রীর নির্দেশে সঙ্গে সঙ্গে গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে অগ্রাধিকার দিয়ে যেতে দেওয়া হয়।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে: গভর্নর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা