রাজধানীর সব বাসায় সোলার প্যানেল বসাতে সরকারের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৬, ১৪:২১| আপডেট : ০৭ মে ২০২৬, ১৪:৩৬
অ- অ+

রাজধানীতে বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাজধানীতে বিদ্যুতের লোড কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিকল্প শক্তির উৎস হিসেবে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। এ বিষয়ে আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে নতুন নীতিমালা ঘোষণা করা হতে পারে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনার অভাবে দেশে বড় পরিসরে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটেনি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বিশেষভাবে সোলার ও উইন্ড এনার্জি খাতে বিনিয়োগ ও ব্যবহারের ওপর গুরুত্বারোপ করছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর আবাসিক ভবনগুলোতে ধীরে ধীরে সোলার প্যানেল স্থাপনের প্রবণতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে জাতীয় গ্রিডের ওপর চাপ কমার পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাবে।

(ঢাকাটাইমস/৭ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে: গভর্নর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা