সারা দেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৬, ০৯:২৮
অ- অ+

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার সারাদিন বৃষ্টিপাত না হওয়ায় রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকাল ৭টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ দুপুর ১টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বুধবার সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের আরও আটটি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারের বার্ড পার্কে উটপাখি ও এমুর বিরল ডিমের দেখা মিলল, কৌতূহলী দর্শনার্থীদের ভিড়
আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে: গভর্নর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা