বসিলায় জমিজমা সংক্লান্ত বিরোধে একজনকে কুপিয়ে আহত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় জায়গা জমির বিরোধে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। তবে আহত ব্যক্তির নাম জানা যায়নি।
সোমবার সকাল ১০ টার দিকে বসিলার সিটি হাউজিংয়ের সি-ব্লকের ৬ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মপুর থানার ওসি কাজী রফিকুল আহমেদ।
তিনি বলেন, সমস্যাটা হলো জায়গা জমি নিয়ে। একজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
বসিলা স্থানীয়রা জানিয়েছেন, সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। সেই সময় একটা বাইকে করে কয়েকজন যুবক আসেন। তারা বাইক থেকে নেমেই কোন কথা বলার সুযোগ না দেয় এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর থাকেন। এক পর্যায়ে তাদের একজন ধারালো অস্ত্র (দা বা ছোরা হবে এমন) আহত ব্যক্তিকে কুপিয়ে আহত করেন। এসময় সেই ব্যক্তি চিৎকার চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের কেউ একজন ফোন করে বিষয়টি থানা পুলিশ জানায়। থানা পুলিশের একটি টহল টিম এসে সেই ব্যক্তিকে পান। কিন্তু হামলাকারীদের ধরতে পারেনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































