শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী মিলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ১৬:১৮| আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৬:৩৪
অ- অ+

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি মৌসুমের পরীক্ষাগুলো নিয়ে সরকার শুরু থেকেই উদ্বিগ্ন এবং বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে। যেসব পরীক্ষাকেন্দ্র বন্যার পানি বা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত কুমিল্লা সরকারি কলেজের মাঠে পানি জমে সমস্যার সৃষ্টি হয়েছিল। এছাড়া অন্য যেসব এলাকায় পানি উঠেছে, সেখানে পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব সমস্যা সমাধান করা কঠিন নয়। ইতোমধ্যে কয়েকটি স্থানে পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে, তাই পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে তা তদন্ত করে দেখা হবে। জরিপ প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজন হলে পুনঃপরীক্ষার (রি-এক্সাম) ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং আমরা অনুরোধ করব শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ‘ব্রয়লার মুরগীর মতো’ বলেছেন: ছাত্রদল সম্পাদক
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল, শিক্ষার্থীদের সুসংবাদ দিলেন শিক্ষামন্ত্রী
বিএফআরআইয়ের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৯০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা