শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ‘ব্রয়লার মুরগীর মতো’ বলেছেন: ছাত্রদল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ১৬:৩৯| আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৬:৪৮
অ- অ+

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও বিভ্রান্তি। যে অডিও ক্লিপে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেন মন্ত্রী।

তবে এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির দাবি করেন, শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ‘ব্রয়লার মুরগির মতো’ বলেছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় নাসির বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন যে, তিনি তার মেয়েকে বলেছেন যে এখানকার বৃষ্টি-বাদলে ভিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো...। উনি উনার মেয়েকে বলেছেন, এটা উনি বলেছেন। এখন শিক্ষার্থীরা হয়তো এই কথাতে বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে।’

এর আগে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে পরীক্ষার্থীদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ যেটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক পরীক্ষার্থী ও অভিভাবক এ মন্তব্যকে অবমাননাকর বলে আখ্যা দিয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা