শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, ১৫:৪৯
অ- অ+

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, ‘বলা হতো এই সরকারে কেউ পদত্যাগ করে না। কিন্তু দুনিয়া নত হয়, নত করানোর মানুষ দরকার।’

আজ শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অভিজিৎ দিপকে।

সিজেপির নেতৃত্বে শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল অন্যতম প্রধান দাবি। আন্দোলনকারীদের অভিযোগ, প্রশ্নফাঁস ও শিক্ষাক্ষেত্রে অনিয়মের ঘটনায় সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হলে শিক্ষামন্ত্রীকে রাজনৈতিক দায় স্বীকার করতে হবে।

এ নিয়ে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে একাধিক দফা বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। প্রতিবারই অভিজিৎ দিপকে স্পষ্ট করে বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন প্রত্যাহারের প্রশ্নই আসে না।

অবশেষে শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিলে আন্দোলনকারীরা এটিকে তাদের বড় বিজয় হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় দিপকে দাবি করেন, শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’র (Gen-Z) ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

তবে সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যেই তাদের আন্দোলনের সমাপ্তি নয়। নিট প্রশ্নফাঁসের পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং দেশের শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান
রবিবার শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শান্ত নয় সিজেপি, এবার সামনে আনল যেসব দাবি
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা