যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, ২০:৩২| আপডেট : ২৫ জুলাই ২০২৬, ২০:৩৩
অ- অ+

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের আশ্বাসের পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার তৃতীয় দফা বৈঠকে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিজেপির নেতারা। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা উপস্থিত ছিলেন।

সৌরভ দাস জানান, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশজুড়ে দায়ের করা সব এফআইআর (মামলা) প্রত্যাহার করা হবে বলে সরকার আশ্বাস দিয়েছে।

আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের সঙ্গে তিন দফা আলোচনায় সিজেপি তিনটি প্রধান দাবি তুলে ধরেছিল। সেগুলো হলো—ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন মামলা না করা, এবং নিট পরীক্ষা না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া।

তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আন্দোলনের প্রথম দাবি পূরণ হয়েছে। পাশাপাশি মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের ইতিবাচক আশ্বাস পাওয়ায় আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দাবিগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে: আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা