পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত সব যাত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬, ০৮:৪৬
অ- অ+

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাজকা লাইনসের আকাশে উড়ন্ত একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং দুইজন পাইলট ছিলেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১ আগস্ট) সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি নাজকা লাইনসের ওপর দিয়ে পর্যটন ভ্রমণের সময় দক্ষিণ পেরুর পুয়েবলো ভিয়েহো এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটি স্থানীয় সময় দুপুর ১টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। এর আগে এটি পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

পেরুর রাষ্ট্রীয় বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা এএফপির বরাতে পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে বলেন, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কেউ বেঁচে নেই। এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রয়টার্স প্রকাশিত ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে দমকলকর্মীরা কাজ করেন।

দুর্ঘটনার পর স্প্যানিশ ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে নাসকা প্রাদেশিক পৌর কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, বিমানটি স্থানীয় এয়ারলাইন এরোডিয়ানার মালিকানাধীন।

এদিকে, এক বিবৃতিতে এরোডিয়ানা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা তাদের ফ্লাইট পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করবে।

উল্লেখ্য, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নাজকা লাইনস পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। মরুভূমির বালুর ওপর আঁকা বিশালাকৃতির প্রাচীন নকশাগুলো আকাশ থেকে দেখতেই পর্যটকেরা সাধারণত ছোট বিমানে ভ্রমণ করেন।

নাজকা লাইনস এলাকায় এর আগেও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে একই এলাকায় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন। এছাড়া ২০১০ সালেও আরেকটি পর্যটকবাহী বিমান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছিল।

(ঢাকাটাইমস/০২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত, শিগগিরই সফরের আশা
অকার্যকর অ্যান্টিবায়োটিক, বাড়ছে প্রাণঘাতী জীবাণুর ঝুঁকি
ঢাকাসহ দেশের ৮ বিভাগে টানা চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
পুঁজিবাজারের ভিড়ের বিপরীতে লুকিয়ে থাকা গুপ্তধন - আলফার কঠিন বাস্তবতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা